ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

ইউপি নির্বাচনি এলাকায় প্রকল্প অনুমোদন নয় : ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদের সবগুলো ধাপের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন না দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১২ মার্চ) ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা শাখা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। এতে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি পরিপন্থি কোনো কার্যক্রম না নিতেও বলা হয়েছে।

তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন কয়েক ধাপে শেষ করবে নির্বাচন কমিশন।

ইসির দেওয়া আদেশে বলা হয়েছে, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ পর্যন্ত প্রার্থী কোনো চাঁদা বা অনুদান দিতে বা অঙ্গীকার করতে পারবে না। এ বিধান লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

একই সঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন সব অনুদান স্থগিত, উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন বা অর্থ অবমুক্ত না করতে সরকারের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

ইউপি নির্বাচনি এলাকায় প্রকল্প অনুমোদন নয় : ইসি

আপডেট টাইম : ০৪:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১