ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

দাখিলের খাতা স্কুলশিক্ষকদের দিয়ে মূল্যায়নের সুপারিশ বাতিলের দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি মাদরাসার দাখিল পরীক্ষার বাংলা, গণিত ও ইংরেজির খাতা অন্য শিক্ষকদের দিয়ে মূল্যায়ন করানোর সুপারিশ করেছে একটি সংসদীয় কমিটি। এ সুপারিশ প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া নামে একটি সংগঠন।

শুক্রবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মুহম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোস্তফা আল মুজাহিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি মোস্তফা তারেকুল হাসান, তালাবায়ে আরাবিয়ার সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল কাদির, মুহাম্মদ আব্দুর রহমান ও ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দাখিলের বাংলা, ইংরেজি ও গণিতের খাতা মূল্যায়নের জন্য মাদরাসা শিক্ষকরাই যথেষ্ট। মাদরাসায় যারা এসব বিষয়ে পাঠদান করেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। সম্প্রতি খোঁড়া যুক্তি দিয়ে সংসদীয় কমিটি ভিন্ন ধারার শিক্ষক দিয়ে এই তিন বিষয়ের খাতা মূল্যায়নের সুপারিশ করে। এই সুপারিশ মাদরাসা শিক্ষাকে তাচ্ছিল্য করা, একটি গোষ্ঠীর মাদরাসা শিক্ষার প্রতি বিষোদগারের বহিঃপ্রকাশ। অবিলম্বে এই সুপারিশ বাতিল করার দাবি জানান নেতারা।

বক্তারা আরো বলেন, এসব চিন্তাভাবনা বাদ দিয়ে মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরির মাধ্যমে পিটিআই, বিএড, এমএড করার মতো ব্যবস্থা করুন।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের খাতা অন্য কোনো মাধ্যমের শিক্ষকদের মূল্যায়ন করার সুপারিশ করা হয়। এ সুপারিশ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের মধ্যে একটা চাপ থাকবে এবং তারা নিজেদের গুণগত মান উন্নত করার চেষ্টা করবে বলে মনে করে কমিটি। কমিটি মনে করে, মাদরাসার অনেক শিক্ষকদের মধ্যে নিজেদের চাকরির স্বার্থে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতা দেখা যায়। এটা হলে এই সুযোগ তারা পাবে না।

এছাড়া ওই বৈঠকে যেকোনো মাদরাসা প্রতিষ্ঠার আগে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদন নেয়ারও সুপারিশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

দাখিলের খাতা স্কুলশিক্ষকদের দিয়ে মূল্যায়নের সুপারিশ বাতিলের দাবি

আপডেট টাইম : ০৩:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১