ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সাবেক প্রতিমন্ত্রী ডা. আমানউল্লাহ আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পর পর চারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম আমানউল্লাহ (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আজ শুক্রবার (১২ মার্চ) বাদ জুম্মা ভালুকা সরকারী ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা ও উপজেলার মাহমুদপুর সায়েরা-সাফায়েত স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সনে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।এছাড়াও এশিয়া কার্ডিয়াক এ্যাসোসিয়েশানের সাবেক প্রেসিডেন্ট ও সায়েরা-সাফায়েত স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সাবেক প্রতিমন্ত্রী ডা. আমানউল্লাহ আর নেই

আপডেট টাইম : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১