ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাকলায়েন–পরীমণির সম্পর্ক: প্রশ্নের জবাবে যা বলেছিলেন নায়িকা হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস

স্বাস্থ্যের সেই মালেকের বিচার শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের (৬৩) বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এ চার্জ গঠনের মধ্য দিয়ে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ৫, ৬, ৭ ও ৮ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। আজ শুনানির সময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মালেকের পক্ষে তার আইনজীবী আব্দুল মান্নান অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এর বিরোধীতা করে চার্জ গঠনের প্রার্থনা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। এসময় মালেক নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এরপর আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করে দেন।

তাপস কুমার পাল এসব এ তথ্য জানান।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি একই আদালত মালেকের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মেহেদী হাসান চৌধুরী চার্জশিট দাখিল করেন।

প্রসঙ্গত, অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক আবদুল মালেক ওরফে ড্রাইভার মালেককে গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাকলায়েন–পরীমণির সম্পর্ক: প্রশ্নের জবাবে যা বলেছিলেন নায়িকা

স্বাস্থ্যের সেই মালেকের বিচার শুরু

আপডেট টাইম : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১