ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,​ ‘অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের।’ সোমবার (৮ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নারীর সুরক্ষা নিশ্চিতে নানা ধরনের আইন প্রণয়ন করেছে বর্তমান সরকার। টাকার অভাবে যেনো নারীরা আইনি সহযোগিতা বঞ্চিত না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে।’

নারীর সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার দেখানো পথে বর্তমান সরকার নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে বিশ্বের সব নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী আন্দোলনের ইতিহাসে আজ এক গৌরবময় দিন। দীর্ঘ কর্মঘণ্টা আর মজুরি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নারী আদায় করেছিল তার অধিকার। আদায় করেছিল বিশ্ব সমীহ। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি এবং উন্নয়নে করেছে সম-অংশীদারি। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের

আপডেট টাইম : ০৬:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১