ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম ৪ বাংলাদেশি নারী বিচারক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো ৪ বাংলাদেশি নারী বিচারক অংশ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে ৩ জন দক্ষিণ সুদানে এবং ১ জন সোমালিয়ায় যোগ দেবেন।‌ রোববার ( ৭ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের  জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এই তথ‌্য জানান

৪ নারী বিচারক হলেন, মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আফসানা আবেদীন ও টাঙ্গাইলের  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবা, কক্সবাজার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) জেবুন্নাহার আয়শা ও জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ লুবনা জাহান।

এই প্রসঙ্গে ড. মো. রেজাউল করিম বলেন, ‘মুন্সীগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আফসানা আবেদীন ও টাঙ্গাইলের  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুবা ৮ মার্চ সকাল সাড়ে দশটায় দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় সচিবালয়ে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার তাদের বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন।  এই সময় যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

মন্ত্রণালয়-সূত্রে জানা গে‌ছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিচারক হি‌সে‌বে কক্সবাজার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) জেবুন্নাহার আয়শা ১৯ মার্চ দক্ষিণ সুদানের উদ্দেশে এবং জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ লুবনা জাহান ১৫ মার্চ সোমালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তারা সেখানে রুল অব ল’ অ্যাডভাইজরি শাখায় এক বছর প্রেষণে জাস্টিস অ‌্যাডভাইজার হিসেবে বিচার ব্যবস্থা পুনর্গঠন ও উন্নয়নে কাজ করবেন। এজন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ থেকে গত ২৪ ফেব্রুয়ারি ও ১ মার্চ আলাদা তিনটি প্রজ্ঞাপনে এই ৪ বিচারককে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী বিচারকদের এই অংশগ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশ বিচার বিভাগের জন্য একটি মাইলফলক। আশা করি, বিশ্ব শান্তি ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের নারী বিচারকরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে দেশের সুনাম বয়ে আনবেন।’

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বলেন, ‘৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ দিবসে ২ জন নারী বিচারকের  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়া দেশের বিচার বিভাগের জন্য বিশাল প্রাপ্তি।’ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী বিচারকদের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি রক্ষা কার্যক্রম আরও মজবুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম ৪ বাংলাদেশি নারী বিচারক

আপডেট টাইম : ০৯:২৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১