ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের পাশাপাশি ভারতেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

সোমবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত কাজে ভূমিকা রাখছে। এখানে শুধু সাংবাদিকই নয় কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতারাও রয়েছেন। আমরা প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারের উন্নয়ন কাজের সহযোগী হতে পেরে আনন্দবোধ করছি। যদি আমরা সুযোগ পাই আগামীতে আরও ভূমিকা রাখব।

বিক্রম কুমার দোরাইস্বামী মনে করেন, ১৯৭১ সাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। একাত্তর সালে যে সম্পর্ক হয়েছিল, সেটি এখনও রয়েছে। ভবিষ্যতে এ দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। আর এ বছর বাংলাদেশের স্বাধীনতার যে সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে সেই আয়োজন দুই দেশ একসঙ্গে উদযাপন করবে।

এ সময় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে ভারত

আপডেট টাইম : ০৬:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১