ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

ভাসমান রোহিঙ্গাদের নিয়ে বিবিসির তথ্যকে ‘ভুল’ বলল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সাগরে ভাসমান রোহিঙ্গাদের নিয়ে বিবিসির প্রতিবেদনে দেওয়া তথ্যকে ভুল বলে অভিহিত করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘রোহিঙ্গা সংকট : সাগরে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারে জাতিসংঘের আহ্বান’ শীর্ষক বিবিসির প্রতিবেদনটি বাংলাদেশ সরকারের নজরে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই রোহিঙ্গারা বাংলাদেশের সমুদ্রসীমায় ভাসমান অবস্থায় আছে। অথচ জাতিসংঘের শরণার্থী সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিসহ জাতিসংঘের অন্যান্য সংবাদে স্পষ্ট বলা আছে যে রোহিঙ্গাদের নৌকাটির অবস্থান আন্দামান সাগরে। ওই সাগর বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে, মিয়ানমারের দক্ষিণে, থাইল্যান্ডের পশ্চিমে এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত। নৌকাটির অবস্থান মিয়ানমার থেকে প্রায় ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার ও ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে। আর বাংলাদেশ থেকে এটি প্রায় এক হাজার ৭০০ কিলোমিটার দূরে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। এর আগে রোহিঙ্গারা যখন অন্য দেশের সমুদ্রসীমায় অসহায় অবস্থায় ভাসছিল, তখন বাংলাদেশ সরকার সেখান থেকে তাদের উদ্ধার করে। সমুদ্রবিষয়ক জাতিসংঘের আইন (আনক্লজ) অনুযায়ী, কোনো দেশের সমুদ্রসীমায় এ ধরনের জাহাজ ভাসমান থাকলে সেটি উদ্ধারের দায়িত্ব ওই দেশের। ফলে ওই দেশগুলোর উচিত তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

ভাসমান রোহিঙ্গাদের নিয়ে বিবিসির তথ্যকে ‘ভুল’ বলল বাংলাদেশ

আপডেট টাইম : ১০:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১