ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শিগগিরই বাংলাদেশে আসবেন বাইডেন, আশা পররাষ্ট্রমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ খুব শিগগিরই বাংলাদেশে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন- এমন প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে টেলিফোন আলাপে ড. মোমেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রে আছেন। তবে ওয়াশিংটনে অবস্থানরত ড. মোমেনের সঙ্গে করোনার কারণে সরাসরি বৈঠক করতে না পেরে আলোচনার শুরুতেই দুঃখ প্রকাশ করেন ব্লিনকেন। ফোনালাপে দুই নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন। দু’দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য এবং বৈশ্বিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য তারা সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন। একইসঙ্গে ব্লিনকেনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ঢাকা সফরের আমন্ত্রণ জানান ড. মোমেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক মূল্যবোধকে বজায় রাখার জন্য নতুন মার্কিন সরকারকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

শিগগিরই বাংলাদেশে আসবেন বাইডেন, আশা পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট টাইম : ০৮:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১