ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

পাপুলের আসনে নির্বাচন হতে পারে রোজার আগে: কবিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কুয়েতে কারাদণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের আসনে (লক্ষ্মীপুর-২) রোজার আগেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ‌্য জানান তিনি।

সামনে রোজা ও ঈদ আছে, এর আগেই নির্বাচন করা সম্ভব কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোজাটা অবশ্যই আমাদের বিবেচনায় আছে। রোজার সময়ে সাধারণত কোনো নির্বাচন দেওয়া হয় না। এটাও সম্ভবত দেওয়া হবে না। ঈদের পরে নির্বাচন করলে ৯০ দিন পার হয়ে যাচ্ছে কি না, সেই হিসাবটা করে দেখার বিষয় আছে। সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন করার সম্ভাবনা থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।’

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেখানে ২৮ জানুয়ারি থেকে তার সংসদ সদস্য পদ শূন্য দেখানো হয়েছে।

অর্থ ও মানবপাচারের মামলায় গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

পাপুলের আসনে নির্বাচন হতে পারে রোজার আগে: কবিতা

আপডেট টাইম : ০৯:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১