ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফেনীতে একই পরিবারের ৩ ব্যক্তির ইসলাম গ্রহণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে একই পরিবারের তিন ব্যক্তি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) তারা চট্টগ্রাম নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

তারা হলেন- পাঁচগাছিয়া গ্রামের নাথ বাড়ির বিনোদ বিহারী নাথের মেয়ে খুকু রানী নাথ, তার ছেলে এসকে রনি দাস ও জনি চন্দ্র দাস।

ইসলাম ধর্ম গ্রহণের পর এসকে রনি দাস (বর্তমান নাম তাজওয়ার ইসলাম সাকিফ) বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থ পাঠ করি। পরে মা ও ভাইয়ের সঙ্গে আলোচনা করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিই। চট্টগ্রামের নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে আমরা সাক্ষীদের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে দালিলিক কার্যক্রম শেষ করি।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর জনি দাসের মা খুকু রানী নাথের নাম সালমা ইসলাম সারা, তার নিজের নাম তাজওয়ার ইসলাম সাকিফ ও ভাইয়ের নাম ওয়াহিদুল ইসলাম আয়ান রাখা হয়েছে।

এর আগে চট্টগ্রামের হাটহাজারী এলাকার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামের পরিচালক আল্লামা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কাছে উপস্থিত হয়ে পবিত্র কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তারা।

এ বিষয়ে স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, একই পরিবারের তিন সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তিনি শুনেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফেনীতে একই পরিবারের ৩ ব্যক্তির ইসলাম গ্রহণ

আপডেট টাইম : ০৮:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১