ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

টানা ৫০ দিন জামাআতে নামাজ পড়ে সাইকেল পেল শিশু আব্দুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শিশু আব্দুল্লাহর বয়স সাত বছর। অসাধারণ এক প্রতিভা। শুধু পুরস্কারই জিতে নেয়নি, জয় করেছে সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়।

এ অল্প বয়সেই টানা ৫০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাআতের সঙ্গে আদায় করেছে। বড়দের সঙ্গে শিশু আব্দুল্লাহও পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন একটি বাইসাইকেল।

শুধু তাই নয়, মসজিদ কমিটি আয়োজিত প্রতিযোগিতা ও স্লোগান- ‘এসো বন্ধু নামাজ পড়ি, কুরআন দিয়ে জীবন গড়ি’ স্লোগান স্বার্থক করে তুলেছেন। কারণ ছোট্ট আব্দুল্লাহ যে বাবার সঙ্গে নিয়মিত মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামআতের সঙ্গে পড়েছে।

বিশিষ্ট ইসলামিক স্কলার ও দাঈ আব্দুল হাই মুহাম্মাদ ছাইফুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমনই একটি উৎসাহ ও অনুপ্রেরণামূলক পোস্ট তুলে ধরেছেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

চমৎকার একটি মাহফিলে অসাধারণ কিছু মুহূর্ত।

টানা ৪০ দিনে কারও দুই ওয়াক্ত কারও পাঁচ ওয়াক্ত মিস হলেও সাত বছরের শিশু আব্দুল্লাহ টানা ৫০ দিন এক ওয়াক্ত জামাত মিস করেনি।

তার আব্বা অনুভূতি বলতে গিয়ে তার মায়ের ভুমিকাকে এ ক্ষেত্রে মূল বলেছেন। উৎসাহিত করতে সাইকেল প্রদান করেছে মাহফিল কমিটি।

আমরাও আমাদের এলাকায় এভাবে সালাতে উৎসাহিত করতে পুরস্কার দিতে পারি, মাহফিল আয়োজক কমিটিও নিজেদের প্রোগ্রামের সাথে এরূপ গঠনমূলক কার্যক্রম নিতে পারেন।

আব্দুল্লাহর মা পারলে আপনারও পারা উচিত প্রিয় সন্তানের মায়েরা! অন্তত আমাদের সন্তানের জন্য নামাজি বানাতে নিজেরাই উদ্যোগী হতে পারি, নাকি?

উল্লেখ্য, কুষ্টিয়া জেলার কুমারখালীতে একটি ইসলামি প্রতিযোগিতায় ‘জামাআতের সঙ্গে নামাজ পড়া’র আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চারটি সাইকেলসহ অনেক পুরস্কারের আয়োজন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

টানা ৫০ দিন জামাআতে নামাজ পড়ে সাইকেল পেল শিশু আব্দুল্লাহ

আপডেট টাইম : ০৪:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১