ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আলজাজিরার যা বলছে মিথ্যা, ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে তা বাস্তবভিত্তিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম দিনই বলেছি, আলজাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে।  আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়।

আল-জাজিরার ওই প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপনে ফোনে কে কি বলল, তা প্রচার করে দেওয়া সাংবাদিকতার কাজ নয়।

আলজাজিরার প্রতিবেদনে ষড়যন্ত্র রয়েছে দাবি করে তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশ এ সব ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়েছে।  আলজাজিরা যা প্রকাশ করেছে-তা এদেশের জনগণ বিশ্বাস করে না।

‘আলজাজিরা কেন এই অপপ্রচারে নামল’- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু একটা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।  একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল। মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সেজন্যই এই অপচেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আলজাজিরার যা বলছে মিথ্যা, ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১