ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

মানুষ খুব সহজে পানি পায় বলে এর গুরুত্ব বোঝে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘মানুষ খুব সহজে পানি পায় বলে এর গুরুত্ব অনুধাবন করতে পারে না। আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে। দুর্লভ জিনিসের প্রতি মানুষের আলাদা আকর্ষণ থাকে।’

আজ সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়িত সাভার উপজেলায় তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন।

তাজুল ইসলামের মতে, ‘গ্রামাঞ্চলে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ চলছে। এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি ব্যবহারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর আগেই দেশ সেই লক্ষ্যে পৌঁছে যাবে।’

মন্ত্রী আরো বলেন, সাভার উপজেলায় তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড প্লান্টে পানি উত্তোলনের ফলে পানির লেভেল নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হলেও দুই বছরের স্টাডি রিপোর্টে দেখা গেছে পানির কোনো তারতম্য হয়নি।

পৃথিবীর অনেক দেশ ভ্যাকসিনের ব্যবস্থা করতে না পারায় ব্যাপক জনরোষে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা সঠিক সময়ে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছি এবং ইতোমধ্যে মানুষ ভ্যাকসিন নিতে শুরু করেছে।

পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সকল নির্বাচন সুষ্ঠু করার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং স্থানীয় পর্যায়ে চলমান সব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন নিয়ে সারা পৃথিবীর সব দেশে একটি বাড়তি উত্তেজনা বিরাজ করে এবং নির্বাচনকালীন সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যা অত্যন্ত দুঃখজনক। সরকার দেশে চলমান নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন মোঃ তাজুল ইসলাম।

এসময়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহীম এবং ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

মানুষ খুব সহজে পানি পায় বলে এর গুরুত্ব বোঝে না

আপডেট টাইম : ০৭:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১