ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে আবারো সময়ের পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে করোনার টিকার দ্বিতীয় ডোজের সময়সীমায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যকার সময়সীমার পার্থক্য হবে আট সপ্তাহ।

আজ সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে এসব কথা জানান। মহাপরিচালকের মতে, ‘প্রথম ডোজের চার সপ্তাহ পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে চার সপ্তাহ নয়, আট সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।’

এ নিয়ে একাধিকবার প্রথম ও দ্বিতীয় ডোজের সময় পাল্টাল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর কোভিড–১৯ টিকাদান পরিকল্পনা চূড়ান্ত করার সময় প্রথমে বলেছিল, সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ। এর সমালোচনা করেছিলেন কিছু জনস্বাস্থ্যবিদ। তখন সময় পাল্টে আট সপ্তাহ করা হয়। কিন্তু গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলা হয়, দুই ডোজের সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ।

এখন পর্যন্ত যারা এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য চার সপ্তাহের ব্যবধানে তারিখ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, যাদের চার সপ্তাহ পরের তারিখ দেওয়া হয়েছে, তাদের এসএমএসের মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে আবারো সময়ের পরিবর্তন

আপডেট টাইম : ০৭:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১