ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে ১৪৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক হাজার একশ’ টাকাসহ মো. আরজু মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. আরজু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার কুতকাইল গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এপ্রেক্ষিতে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে অভিযান চালায় র‌্যাব।

অভিযানে ১৪৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক হাজার একশ’ টাকাসহ মাদক ব্যবসায়ী মো. আরজু মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মো. আরজু মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন  জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কিশোরগঞ্জে ১৪৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ১২:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১