ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দেশে ফিরেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুই সপ্তাহের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেশে ফেরেন তিনি। এর আগে গত ২৯ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান জেনারেল আজিজ আহমেদ।

তিনি নির্ধারিত সফরসূচি অনুযায়ী জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন আজিজ আহমেদ। এছাড়া পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন সেনাপ্রধান। 

আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাককনভিলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। মার্কিন সেনাপ্রধানের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। পরে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দুই দেশের মধ্যে সমর বিশেষজ্ঞ বিনিময়, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েন এবং কাউন্টার টেরোরিজম ও সাইবার ওয়ারফেয়ার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে মার্কিন সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সফরে যেসব সামরিক স্থাপনা জেনারেল আজিজ পরিদর্শন করেন তার মধ্যে রয়েছে ইউএস আর্মি সাইবার কমান্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমান্ড, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জর্জিয়ার ম্যানুভার সেন্টার অব এক্সিলেন্স ও লুইজিয়ানার জয়েন্ট রেডিনেস ট্রেনিং সেন্টার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দেশে ফিরেছেন

আপডেট টাইম : ০৯:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১