ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আজ ৫৬ পৌরসভায় নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ৫৬ পৌরসভা ভোটের সব ধরনের প্রচার শেষ হচ্ছে আজ শুক্রবার মধ্যরাতে।

স্থানীয় সরকার নির্বাচনের আইনানুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচার বন্ধ করতে হয়। চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে রোববারসকাল ৮টায়। এক্ষেত্রে তার আগের ৩২ ঘণ্টা অর্থাৎ আজ শুক্রবার মধ্যরাতেই প্রচার বন্ধ করতে হবে।

এসব পৌরসভায় আজ রাত ১২টা থেকে ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৫৬টি পৌরসভায় ১৫ ফেব্রয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ইসিকে অবহিত করেছে।

এছাড়া অন্যান্য যন্ত্রচালিত যান ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না। তবে, জাতীয় মহাসড়ককে যান চলাচল করবে। একই সঙ্গে জরুরি পণ্য পরিবহন ও অন্যন্য জরুরি প্রয়োজন যান চলাচলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে সাংবাদিক, নির্বাচনী কর্মকর্তা, প্রার্থী, প্রার্থীর এজেন্টেদের গাড়ি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ই ফেব্রুয়ারি চতুর্থ ধাপে মোট ২৬টি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে এবং ৩০টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো- ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল; রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী ও তাহেরপুর; লালমনিরহাট সদর ও পাটগ্রাম; নরসিংদী সদর ও মাধবদী; রাজবাড়ী সদর ও গোয়ালন্দ; বরিশালের মুলাদী ও বানারীপাড়া; শেরপুর সদর ও শ্রীবরদী; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; নাটোর সদর ও বড়াইগ্রাম; খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবান সদর; বাগেরহাট সদর; সাতক্ষীরা সদর।

এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট; কুমিল্লার হোমনা ও দাউদকান্দি; চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া; কিশোরগঞ্জের বাজিতপুর, হোসেনপুর ও করিমগঞ্জ; টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী; পটুয়াখালীর কলাপাড়া; চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা; ফেনীর পরশুরাম; চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ; মাদারীপুরের কালকিনি; নেত্রকোনা সদর; যশোরের চৌগাছা ও বাঘারপাড়া; রাঙামাটি সদর; মুন্সিগঞ্জের মীরকাদিম; শরীয়তপুরের ডামুড্যা; জামালপুরের মেলান্দহ; ময়মনসিংহের ফুলপুর; জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই; নোয়াখালীর চাটখিল; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া; লক্ষ্মীপুরের রামগতি; ফরিদপুরের নগরকান্দা এবং সিলেটের কানাইঘাট পৌরসভায়ও এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আজ ৫৬ পৌরসভায় নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে

আপডেট টাইম : ০৩:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১