ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বক্স-অফিসে দুই সানির প্রতিযোগিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৪৯ বার

বছরের শুরুতে এখন পর্যন্ত বড় সাফল্য কমই দেখেছে বলিউডের বক্স-অফিস। ‘এয়ারলিফট’ এর মধ্যে রয়েছে সেরা অবস্থানে। তবে তেমন বড় বাজেটের ছবি না হলেও সানি লিওনের ‘মাস্তিজাদে’ ভালোই কামাই করেছে। এ সপ্তাহে মুক্তি পাওয়া সানি দেওলের ‘ঘায়েল : ওয়ানস অ্যাগেইন’ও চমৎকার সূচনা করেছে। বক্স-অফিস ক্যাপসুলের খবর থেকে বলা যায়, বলিউডের প্রেক্ষাগৃহ এ সময়ে দুই ‘সানি’ শাসন করছেন!

প্রথম ছয় দিনে প্রায় ৩০ কোটি রুপি আয় করেছে ‘মাস্তিজাদে’। বলা বাহুল্য, ছবিটি তেমন বড় বাজেটের নয়; আর এর একমাত্র আকর্ষণের নামই সানি লিওন! সুতরাং এ ছবির প্রথম ধাক্কাতেই যা আয় করার, সেটাই হিসেবে আসবে। সাত দিনের মতো সময়ে ডমেস্টিক বক্স-অফিসে ৩০ কোটি রুপির মতো আয় মন্দ নয়। সাক্ষাৎকার-বিতর্ক ছাপিয়ে সানি লিওনের এখন বেশ ফুরফুরে থাকারই কথা।

অন্যদিকে, ‘ঘায়েল : ওয়ানস অ্যাগেইন’ নির্দ্বিধায় বহুল প্রতীক্ষিত ছবি। ১৯৯০ সালের ব্লকবাস্টার হিট এই ছবির নায়ক ছিলেন সানি দেওল, এবারও মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। শুধু তা-ই নয়, এ ছবির পরিচালকও তিনি নিজে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজনা করেছেন সানির বাবা ধর্মেন্দ্র। মুক্তির প্রথম তিন দিনেই প্রায় ২৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।

তবে এই ছবির কাছ থেকে বক্স-অফিস বোদ্ধাদের আশা ছিল আরো বেশি। ১৯৯০ সালের ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার সন্তোসি। ২৬ বছর পর পরিস্থিতি অনেকটাই বদলেছে, এটাও অবশ্য বিবেচনায় রাখতে হচ্ছে। খুব একটা ভালো প্রথম দিন না হলেও পরের দুই দিনে বেড়েছে ছবির আয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

বক্স-অফিসে দুই সানির প্রতিযোগিতা

আপডেট টাইম : ১০:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬