ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সাধারণ মানুষকে উত্যক্ত করার অভিযোগে হাতিরঝিল থেকে আরও ৩১ জন ‘আটক’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ সাধারণ মানুষকে উত্যক্ত করার অভিযোগে রাজধানীর হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ওই এলাকা থেকে ১০২ জনকে আটক করা হল।

মো. সোহেল রানা এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ সময় ৩১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদেরকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ফেসবুক পেজে একজন সচেতন নাগরিক হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ কতিপয় কিশোর কর্তৃক নানাভাবে উত্যক্তের শিকার হচ্ছে বলে জানান।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে নির্দেশনা দেওয়ার পর গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিনোদন প্রত্যাশী মানুষের আনন্দ উদযাপনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে এবং যেকোনও প্রকার হয়রানি থেকে তাদেরকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সাধারণ মানুষকে উত্যক্ত করার অভিযোগে হাতিরঝিল থেকে আরও ৩১ জন ‘আটক’

আপডেট টাইম : ০৩:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১