ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে মিরপুর-১ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না।

শিউলি আক্তার নামে এক শ্রমিক বলেন, ‘বেতন-ভাতা বকেয়া থাকায় আমরা সড়ক অবরোধ করেছি। ৪-৫ মাস ধরে বেতন পাচ্ছি না আমরা। আমাদেরও পরিবার আছে, না খেয়ে থাকতে হচ্ছে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’

রেজাউল করিম নামে এক পথচারী বলেন, ‘অফিসের সময় যদি সড়ক অবরোধ থাকে তাহলে ভোগান্তির শেষ থাকে না। এখন বাস থেকে নেমে হেঁটে যাচ্ছি। এই ভোগান্তির জন্য দায়ী গার্মেন্টসের মালিকরা।’

মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান বলেন, ‘সকাল ৮টা থেকে কোরিয়ান জিনস ম্যানুফেকচারিং কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১