ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত ৫২৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৫২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫২৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত ৫২৮

আপডেট টাইম : ০৪:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১