ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

বাংলাদেশের গর্ব, চলছে মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠান, এলাকায় মিষ্টি বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাইডেন প্রশাসনে প্রথম বাংলাদেশি হিসেবে ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিকী….

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত বাইডেন প্রশাসনে প্রথম বাংলাদেশি হিসেবে ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে

নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিকী। ১৩ জানুয়ারি (বুধবার) জো বাইডেন প্রশাসন ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে তার নাম ঘোষণা করে।

৩০ বছর বয়সী জাইন সিদ্দিকী ময়মনসিংহের নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ওরফে মামুন ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে। তারা দুজনেই যুক্তরাষ্ট্রের

চিকিৎসক। ৩২-৩৩ বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জন্ম জাইনের। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন দাদি মাজেদা আক্তারও।

নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে গেলে জাইনের স্বজন ও গ্রামবাসী জানান, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জো বাইডেনের প্রশাসনে এতো বড় গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ পাওয়ায় গ্রামের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সর্বশেষ ২০১৬ সালের এপ্রিলে বাবাকে নিয়ে গ্রামে এসেছিলেন তিনি। সবাই বলছেন, জাইন সিদ্দিকী শুধু নান্দাইলের নন, ময়মনসিংহের গর্ব, বাংলাদেশের গর্ব।

তার নিয়োগের খবরে এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠান চলছে। গ্রামবাসীর প্রত্যাশা, জাইন গ্রামের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াবেন।বর্তমানে গ্রামের বাড়িতে জাইনের বাবা-ফুফুরা কেউ বসবাস করেন

না। চিকিৎসক মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর চাচাত ভাই রতন সিদ্দিকী বলেন, তাদের সম্পত্তি আমিই দেখাশোনা করি।

জাইনের এক ফুফু নাহিদ পারভিন মনির বিয়ে হয় রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের সঙ্গে। স্বামীর মৃত্যুর পর নাহিদ পারভিন মনি আবদুল হামিদের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, জাইনের বাবা মোবাইলে জাইন সিদ্দিকী যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবর জানান। এরপর থেকে গ্রামে আনন্দের বন্যা বইছে।

এ বিষয়ে জাইনের চাচি লুৎফুন্নাহার বেগম বলেন, ২০১৬ সালে তারা সবাই বেড়াতে এসেছিলেন। আধাপাকা টিনশেড ঘরে রাতযাপন করেছেন আমাদের সঙ্গে। বাড়ির পাশে নরসুন্দা নদীতে নৌকায় ঘুরেছে জাইন।

ওই গ্রামের বরিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাহিন কবির বলেন, জাইন শুধু আমাদের গ্রাম বা জেলা নয়, বাংলাদেশের গর্ব। মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর বাবার পৈতৃক জায়গায় গড়ে তুলেছেন মাহবুব সিদ্দিকিয়া নুরানী

হাফিজিয়া মাদরাসা। এই মাদরাসার প্রধান মো. আল-আমিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হয়েছেন জেনে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মিলাদ পড়িয়ে গ্রামের মানুষকে মিষ্টিমুখ করানো হয়েছে।

জাইন সিদ্দিকীর ফুফু রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহকারী একান্ত সচিব নাহিদ পারভীন মনি বলেন, জাইন যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেছে। জাইন সিদ্দিকীর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে গ্র্যাজুয়েশন করা জাইন বর্তমানে বাইডেন-কমলা ট্রানজিশন টিমে অভ্যন্তরীণ ও অর্থনৈতিক টিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছে।

জাইন যুক্তরাষ্ট্রে এত বড় একটি পদে নিয়োগ পাওয়ায় তিনি খুব আনন্দিত জানিয়ে বলেন, আমরা আশাবাদী জাইন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

এছাড়া জাইন সিদ্দিকী যুক্তরাষ্ট্রের পদটি পাওয়ার পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ টেলিফোনে জাইনের বাবা মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বাংলাদেশের গর্ব, চলছে মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠান, এলাকায় মিষ্টি বিতরণ

আপডেট টাইম : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১