ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৫৮৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ৭ হাজার ৯৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮৪ জন। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন।

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৯৬৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৫৮৪

আপডেট টাইম : ০৫:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১