ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আটক মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আনোয়ার ইব্রাহিমের ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত : বাংলাফ্যাক্ট সহিংসতা ও সন্ত্রাস করে ফেরত আসার পরিকল্পনা আওয়ামী লীগের জন্য বুমেরাং হবে: পীর ছাহেব চরমোনাই সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের আ. লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই : তথ্য উপদেষ্টা খাদ্য ও নিত্যপণ্যের সরবরাহ শৃঙ্খলায় টিসিবি-টিসিপি চুক্তি স্বল্প আলোতেও ঘরে ফুটবে এই ৫ ফুল শীতে দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি

মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার মিরপুরের ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ডিএনসিসির নেতৃত্বে উচ্ছেদ অভিযানের সময় এ ঘটনা ঘটে।

অভিযানে স্থানীয় ব্যক্তিরা বাধা দিলে এ পরিস্থিতি তৈরি হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। ওই এলাকাটি আটকে পড়া পাকিস্তানি অধ্যুষিত।

সকাল সাড়ে ১০ টার দিকে সড়কের একটি স্থাপনা ভাঙতে গেলে স্থানীয় ব্যক্তিরা ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর ডিএনসিসির কর্মকর্তারা পিছু হটেন।

কিছুক্ষণ পর কয়েক’শ পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতা–কর্মীসহ ডিএনসিসি ফের উচ্ছেদের প্রস্তুতি নেয়। তবে স্থানীয় বিহারিদের সঙ্গে নেতা–কার্মীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বেলা সোয়া ১১ টার দিকে ঘটনাস্থলে এসেছেন। স্থানীয় সাংসদ আসলামুল হকও এ সময় ঘটনাস্থলে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানে বাধা, স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট টাইম : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১