ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। বৃহস্পতিবার বেলা ১টা ৩৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে ভারতের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার পাঠানো ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে গ্রহণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার টিকাবাহী একটি বিশেষ বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা সাড়ে ১১টার কিছু আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিলো ভারত সরকার।

পরে কাভার্ডভ্যানে করে তেজগাঁওয়ের জেলা ইপিআই স্টোরে নেওয়া হয় ভারতের দেওয়া ২০ লাখ ডোজ করোনার টিকা। দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে টিকাবাহী কাভার্ডভ্যান দুটি ইপিআই স্টোরের দিকে রওনা হয়। পরে দুপুর ১টার দিকে ইপিআই স্টোরে পৌঁছায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১