ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সাত লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমানে দেশে সাত লাখ ১১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আরো বলেন, অভ্যন্তরীণভাবে কাঙ্ক্ষিত মাত্রায় খাদ্যশস্য সংগ্রহ না হওয়ায় সরকার ১৪ লাখ মেট্রিক টন আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ভোলা-২ আসনের এমপি আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য জানান। সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে বর্তমানে (১৪ জানুয়ারি পর্যন্ত) ৫ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চাল এবং এক লাখ ৭৩ হাজার মেট্রিক টন গমসহ ৭ লাখ ১১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।

মন্ত্রী জানান, চলতি আমন মৌসুমে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ও দুই দশমিক শূন্য ৭ মেট্রিক টন চাল সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। তবে এখনো পর্যন্ত সংগ্রহ আশানুরূপ না হওয়ায় মজুত বৃদ্ধির জন্য ১০ লাখ মেট্রিক টন চাল ও চার লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি চাল আমদানির শুল্ক ৬২.৫ শতাংশ থেকে ২৫ শতাংশ হ্রাস করা হয়েছে।

এদিকে বিএনপির আমিনুল ইসলামের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে দুই দশমিক ১৬ মেট্রিক টন গম আমদানি করেছে সরকার। এছাড়া ভারত থেকে তিন লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল এবং আর্জেন্টিনা থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানিরও সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত চিনি, ভোজ্য তেল, ফলমূল, মসলা, পেঁয়াজ, ডালসহ দুই হাজার ৩৮ দশমিক ৬ মিলিয়ন ডলারের খাদ্যদ্রব্য আমদানি করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে সাত লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১