ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

তিনদিন বৃষ্টির সম্ভাবনা, শীতও নামবে জেঁকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঘের শুরুতেই সারাদেশে শীতের প্রকোপ বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া পরের সপ্তাহে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাওসার পারভীন চলতি মাসের আবহাওয়া পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানান।

কাওসার পরভীন বলেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং কুয়াশা থাকার কারণে শীত অনুভূত হচ্ছে। তবে এটা শৈত্যপ্রবাহ না। দেশের সকল স্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি।

শীত ও বৃষ্টি নিয়ে তিনি বলেন, বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি তিন দিন হতে পারে। ২৩ তারিখ থেকে শীত আরও বাড়বে। পুরো জানুয়ারিই শীত থাকবে।

ঢাকায় চলমান আবহাওয়া পরিস্থিতিকে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার বিচারে শৈত্যপ্রবাহ বলা যায় না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং কুয়াশা থাকায় শীত অনুভূত হচ্ছে। তবে আগামী শনিবার থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

গত ১৮-২৩ ডিসেম্বর এবং ২৬-৩১ ডিসেম্বর রংপুর, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময় ১৯ ডিসেম্বর কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

মধ্য জানুয়ারিতে ফের শৈত্যপ্রবাহ শুরু হয়। ১৫ জানুয়ারি বদলগাছিতে থার্মোমিটারের পারদ নেমে যায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

তিনদিন বৃষ্টির সম্ভাবনা, শীতও নামবে জেঁকে

আপডেট টাইম : ০৬:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১