ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

রাঙামাটির বিলাইছড়িতে ৬ আগ্নেয়াস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাঙামাটির বিলাইছড়িতে সশস্ত্র তৎপরতায় লিপ্ত সাত সন্ত্রাসীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে যৌথবাহিনী। বিলাইছড়ির উপজেলার ফারুয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে এই সাত সন্ত্রাসীকে রোববার সন্ধ্যায় আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।
আটককৃতরা হলো-চাইলগ্য ত্রিপুরা(৬০), বলিয়াম ত্রিপুরা(৪৮), বিরমনি ত্রিপুরা(৪৫), বিষ্ণমনি ত্রিপুরা(৪৪), লক্ষন ত্রিপুরা(৩০), জীবন ত্রিপুরা(২৬), বীর বাহাদুর ত্রিপুরা(২৬)। তারা সকলেই আঞ্চলিকদল জেএসএস এর সদস্য বলে জানা গেছে।
আটকের সময় তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ০৮টি কার্টুজ, বিস্ফোরক দ্রব্য, ০২টি চাকু, ০২টি ছবি, ০৩টি সীল ও একটি চেক বই উদ্ধার করা হয়েছে বলে বিলাইছড়ি থানা সূত্র নিশ্চিত করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিলাইছড়ি থানা সূত্র জানায়, এলাকায় সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়দের অভিযোগেরে পর ওই এলাকায় দুইদিনের সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনীর সদস্যরা। দুইদিনের টানা অভিযানে অস্ত্র-গুলিসহ ওই সাত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

রাঙামাটির বিলাইছড়িতে ৬ আগ্নেয়াস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

আপডেট টাইম : ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১