ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

শৈত্যপ্রবাহ থাকবে আরো ৩ দিন কাল থেকে তাপমাত্রা বাড়বে,

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের অনেক অঞ্চলের ওপর দিয়েই বর্তমানে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। এমনকি উত্তরাঞ্চলের অনেক এলাকায় সূর্যেরই দেখা মিলছে না।

জানা যায়, গত মঙ্গলবার থেকে দেশে শৈত্যপ্রবাহ শুরু হয়। এই শৈত্যপ্রবাহের ফলে চরম দুর্ভোগে আছে দেশের নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ বেশি দুর্ভোগে পড়েছে। ওই এলাকায় ঘন কুয়াশা থাকায় এবং সূর্যের দেখা না মেলায় খেটে খাওয়া মানুষজন কাজকর্মও করতে পারছে না।

আবহাওয়াবিদ আবদুল মান্নান কালের কণ্ঠকে বলেন, ‘কাল সোমবার থেকে মূলত তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে যেহেতু কুয়াশা আছে, সূর্যের দেখা মিলছে না, এ জন্য শীতের অনুভূতি থাকবে। আর মঙ্গলবার অথবা বুধবার থেকে শৈত্যপ্রবাহ কাটতে শুরু করবে। জানুয়ারি মাসের পুরোটাই শীতকাল। তাই এই মাসে শৈত্যপ্রবাহ থাকুক আর নাই থাকুক শীত থাকবে।’

গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬, ময়মনসিংহে ১১.৫, চট্টগ্রামে ১৪, সিলেটে ১২, রাজশাহীতে ১০.৬, রংপুরে ১১, খুলনায় ১২.৬ এবং বরিশালে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

শৈত্যপ্রবাহ থাকবে আরো ৩ দিন কাল থেকে তাপমাত্রা বাড়বে,

আপডেট টাইম : ০৯:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১