ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত খুলনাঞ্চলের জনজীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঘের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনাঞ্চলের জনজীবন। বিভাগের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রা।

তীব্র শীতের কারণে ব্যস্ততম মহানগরীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে লোকজন বের হচ্ছে না। যাত্রী কম থাকায় যান চলাচলও কমে গেছে। ঘন কুয়াশায় যানচলাচলে বিঘ্ন ঘটছে।

হঠাৎ শীতের দাপট বাড়ায় কাবু হয়ে পড়েছে খুলনার খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া তীব্র শীতে কাতর হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে হতদরিদ্র মানুষ। সূর্যের দেখা মিললেও ঠাণ্ডা বাতাসে বাড়িয়ে দিয়েছে শীত।

শীতজনিত নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, পেটব্যথা, জন্ডিস, সর্দি-জ্বরে ভুগছে শিশু ও বৃদ্ধরা। এ কারণে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল ও শিশু হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে গত দু’দিন আগে। বিভাগের সবচেয়ে বেশি শীত পড়ছে চুয়াডাঙ্গা ও যশোর জেলায়। সকালে খুলনার তাপমাত্রা ছিল ১২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। বিভাগের সবচেয়ে কম তাপমাত্রা চুয়াডাঙ্গায় নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। চলমান এ শৈত্যপ্রবাহ দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত খুলনাঞ্চলের জনজীবন

আপডেট টাইম : ১২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১