ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

পুরান ঢাকায় ঘুড়ি উড়ালেন তাপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সাকরাইন উৎসবে অংশ নিয়ে ঘুড়ি উড়ালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিকেলে নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডে সাকরাইন উৎসবে অংশ নেন ঢাকা দক্ষিণের এই মেয়র।

মেয়র শেখ ফজলে নূর তাপস এসময় বলেন, ‘আজ ঢাকাবাসীর ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের মাধ্যমে ঢাকার পুরো আকাশকে আমরা রঙিন করে দিয়েছি। এই আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা আনন্দ করতে জানি, উৎসব করতে জানি, আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে জানি। আজ ঢাকা শহরের প্রতিটি ভবনের ছাদে-মাঠে আমাদের ছেলেমেয়েরা উৎসব করছে এবং এই উৎসবে অংশগ্রহণ করছে।’

এসময় সাম্প্রদায়িকতা ও অপশক্তির কবল থেকে বাংলাদেশের সংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘এই ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। কারণ, একটি জাতির জন্য ঐতিহ্য লালন তার জাতীয়তাবোধের পরিচায়ক, জাতীয়সত্তার পরিচায়ক।’

তার অভিমত, ‘আমি খুবই খুশি, খুবই সন্তুষ্ট। ঢাকাবাসী অত্যন্ত আনন্দ, উৎসবের মাধ্যমে এ আয়োজনকে রঙিন করে তুলেছে। এই আয়োজন সফল করায় আমি ঢাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সমন্বিতভাবে ৭৫টি ওয়ার্ডে আয়োজন করেছি। এখন থেকে প্রতিবছরই আমরা এই আয়োজন করব এবং আগামী বছরগুলোতে এই আয়োজনের কলেবর আরও বৃদ্ধি করা হবে।’

এসময় এই আয়োজন সফল করায় দক্ষিণ সফল করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি প্রতি ধন্যবাদ জানান, মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে ডিএসসিসি মেয়র নগরীর ৪৬ নম্বর ওয়ার্ডের জহির রায়হান নাট্যমঞ্চে এবং ৪১ নম্বর ওয়ার্ডের ফকির চাঁন কমিউনিটি সেন্টারেও সাকরাইন উৎসবে অংশগ্রহণ করেন। এছাড়াও নগরীর সোহরাওয়ার্দী উদ্যান, আব্দুল আলীম মাঠসহ বিভিন্ন মাঠে কর্পোরেশনের পক্ষ হতে সাকরাইন উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি নগরীর পুরান ঢাকার বাড়িতে বাড়িতে ব্যক্তিগত উদ্যোগেও আয়োজিত নানা আয়োজন উৎসবকে করেছে বর্ণিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

পুরান ঢাকায় ঘুড়ি উড়ালেন তাপস

আপডেট টাইম : ১০:৪১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১