ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর সেতুতে ফাটল দেখা দেয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুটি লেনেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুতে ফাটলের কারণে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মাহসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দু’টি লেনেই দীর্ঘ যানজট দেখা দেয়। রাত ১০টার দিকে ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এদিকে বৃহস্পতিবার ভোরেও ওই মহাসড়কে ৪ কিলোমিটার যানজট দেখা যায। এতে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।

জানা যায়, বুধবার দুপুরে সালেহপুর সেতুর সাভার থেকে ঢাকাগামী লেনের বাম পাশের অংশটি দেবে যায়। এতে সেতুতে কিছুটা ফাটল সৃষ্টি হয়। এরপর থেকে ঢাকামুখী যানবাহনগুলোকে সাভারমুখী লেন দিয়ে পারাপার করানো হয়। বৃহস্পতিবার সকালেও মহাসড়কে ৪ কিলোমিটার যানজট দেখা যায়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সবুর খাঁন বলেন, দুপুর থেকেই সালেহপুর সেতুর ফাটল দেখা গেছে। পরে নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে। তবে এতে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে যানজট কিছুটা কমে এসেছে।

এ ব্যপারে সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, যানজট নিরসন করে যানচলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট টাইম : ০১:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১