ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

কবর থেকে তোলা হচ্ছে না আল্লামা শফীর লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের সাবেক প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে করা মামলার তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে নেমেছে। মঙ্গলবার সকাল ১১টার পর থেকে প্রায় চার ঘণ্টা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় তদন্ত চালায় পিবিআই। এ সময় তদন্ত টিম আল্লামা শফীর শোবার ঘরসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তদন্ত করে। চট্টগ্রাম বিভাগীয় পুলিশ সুপার পিবিআই মো. ইকবাল হোসেন এতে নেতৃত্ব দেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী যে সময় বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করব। তদন্তের স্বার্থে আল্লামা শফীর লাশ কবর থেকে উত্তোলন করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো লাশ তোলার মতো তেমন কিছু পাওয়া যায়নি।

জানা গেছে, মাদরাসার শিক্ষা পরিচালক কার্যালয়ে হেফাজতের বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত কথা বলে তদন্ত টিম। মামলার তদন্তের স্বার্থে আল্লামা বাবুনগরীর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে তাঁকে প্রশ্ন করে পিবিআই দল। এ সময় বাবুনগরী বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তারা জানান।

প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট শিক্ষা পরিচালনা কার্যালয়ে বৈঠকের পর বেরিয়ে এসে হেফাজতের আমির ও মাদরাসা শিক্ষা পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গত সংবাদ সম্মেলন লিখিতভাবে আল্লামা শফীর মৃত্যুর বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে, পিবিআই সদস্যদের জিজ্ঞাসাবাদে সেই কথাগুলোই বলেছি। বাবুনগরী বলেন, আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক। তদন্তের বিষয়ে কোনো মন্তব্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার নতুন কিছু বলার নেই, যা বলার তা সংবাদ সম্মেলনে আগেই জানিয়ে দিয়েছি।

এ সময় জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, এএসপি ডিএসবি মশিউর রহমান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাসুম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, পিবিআই ইন্সপেক্টর আবু জাফর মো. ওমর ফারুক, কাজী এনায়েৎ কবির, মনির হোসেন, মেজবাহ উদ্দীন, আবু হানিফ, মোজাম্মেল হকসহ পিবিআই ও জেলা পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

কবর থেকে তোলা হচ্ছে না আল্লামা শফীর লাশ

আপডেট টাইম : ০১:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১