ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সন্ত্রাসীদের মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারতের পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের পুলিশ প্রধানের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সংলাপে উভয় পক্ষই দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের মোকাবেলায় দু’দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের সুনির্দিষ্ট কৌশল নির্ধারণে সম্মত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দু’দেশের পুলিশ প্রধানদের মধ্যে এ ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়বে বলে মনে করছে উভয় দেশ।

বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাস, জাল নোট চোরাচালান, অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দু’দেশের পলাতক সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করে তাদেরকে ধরতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় উভয় পক্ষই বিদ্রোহীদের বিরুদ্ধে একে অপরের চলমান পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একে অপরকে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়। এসব অপরাধ নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দু’পক্ষ। বৈঠকে দু’দেশের পুলিশ প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সন্ত্রাসীদের মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারতের পুলিশ

আপডেট টাইম : ১০:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১