ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাংবাদিকদের বেতনবৈষম্য দূর করার আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৭৯ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকার ঘোষিত অষ্টম পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য করে সাংবাদিকদের বেতনবৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘সম্প্রতি সরকার ঘোষিত অষ্টম পে-স্কেলের ফলে সাংবাদিকেরা বৈষম্যবোধ করছেন। আমি আশা করি, সরকার এই সমস্যাটির অচিরেই সমাধান করবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। আমার দুয়ার সব সময় আপনাদের জন্য উন্মুক্ত। আর আমার পক্ষে যতটুকু সম্ভব, তা আমি অবশ্যই করব।’

রাষ্ট্রপতি বলেন, জাতির বিবেক হিসেবে তারা যদি জাতির আলোচ্যসূচিসমূহ যথাযথভাবে কিংবা পূর্ণাঙ্গভাবে জাতির সামনে তুলে ধরতে পারে তবেই দেশ ও জাতি উপকৃত হবে। পত্রিকা বা চ্যানেলের প্রসারের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাংবাদিকদের বেতনবৈষম্য দূর করার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১০:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬