ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

রোহিঙ্গাদের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ও উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ও উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

নিহত নুর হাকিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবিরের ‘সি’ ব্লকের ৪১৯ নম্বর ঘরের বাসিন্দা হোসেন আলীর ছেলে।

কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, শনিবার রাত দেড়টার দিকে উখিয়ার হাকিম পাড়া ও জামতলি রোহিঙ্গা শিবির থেকে ১২০-১৩০ জনের সশস্ত্র দল টেকনাফের চাকমারকুল ও উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরে যান। রাত পৌনে চারটার দিকে চাকমারকুল রোহিঙ্গা শিবিরের তোহা বাহিনীর সঙ্গে তাদের প্রায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক নুর হাকিম মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের  উদ্ধার করে বিভিন্ন এনজিও পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এপিবিএন অধিনায়ক আরও জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোহিঙ্গা শিবিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিসহ অতিরিক্ত পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

রোহিঙ্গাদের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আপডেট টাইম : ০২:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১