ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

দোকান বরাদ্দ নিয়ে মুখোমুখি অবস্থানে তাপস-সাঈদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দোকান বরাদ্দ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন। তাপসের নেতৃত্বাধীন বর্তমান করপোরেশন বলছে, সাঈদ খোকন অবৈধভাবে দোকান বরাদ্দ দিয়েছেন। অন্যদিকে, সাঈদ খোকন বলছেন, নিয়ম মেনেই সব করা হয়েছে। তাপস তাকে হয়রানি করার জন্য এসব করছেন।

গত ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। জানা যায়, ওই মার্কেটে ৯১১টি নকশা-বহির্ভূত দোকান রয়েছে। অভিযান শুরুর দিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

পরে ২৯ ডিসেম্বর রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ দোকানের বৈধতা দেয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এই মামলা করেন। এ বিষয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্ত করছে পিবিআই ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

দোকান বরাদ্দ নিয়ে মুখোমুখি অবস্থানে তাপস-সাঈদ

আপডেট টাইম : ০২:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১