ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার গাইবান্ধার বালাসীঘাটের ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলের অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে মন্ত্রী এ দাবি করেন।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনর তৎপরতার ফলেই দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দমন হওয়ায় এই অপশক্তি আর মাথা চাড়া দেয়ার সামর্থ রাখে না। এ কারণেই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, র‌্যাব শুধু আইনশৃঙ্খলা রক্ষাই করে না আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। তারই একটি অনন্য দৃষ্টান্ত শীতবস্ত্র বিতরণ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী  চরাঞ্চলে নৌ ডাকাতি প্রতিরোধের জন্য গাইবান্ধার বালাসীঘাট নৌ-পুলিশ থানা স্থাপনের আশ্বাস দেন।

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, গাইবান্ধার ডিসি  মো. আবদুল মতিন, র‌্যাবের উপ-মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১