ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

নিজ উদ্যোগে সরে না গেলে উচ্ছেদ করা হবে : মেয়র আতিকুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নিজ উদ্যোগে অবৈধ দখল থেকে সরে যান। নইলে উচ্ছেদ করা হবে। রাজধানীর ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে রাজউক কর্তৃক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি একথা বলেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।

দখলদারদের হুঁশিয়ার করে মেয়র বলেন, যারা এভাবে বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছে, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনারা নিজ উদ্যোগে সরে যান। অন্যথায় এভাবে উচ্ছেদ করা হবে। রাজউকের নকশার বাইরে কোন প্রকার দখল টিকিয়ে রাখা হবে না। খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন, সেগুলোকেও উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে, তা কোনোভাবে ছাড় দেয়া হবে না। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, মাটিকাটা থেকে ভাষানটেক পর্যন্ত আসার সময় দেখা যায়, মাটিকাটায় একশ ফুট রাস্তা, ভাষানটেকে ১০২ ফুট প্রশস্ত রাস্তা। কিন্তু তার মাঝখানে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাতে রাস্তা ২০ ফুট থাকার কথা। রাজউকের নকশা অনুযায়ী এই রাস্তাটি ২০ ফুট হওয়ার কথা। কিন্তু এ রাস্তাটির দুইপাশের ভবন মালিকগণ ভবন তৈরি করার সময় কয়েক ফুট রাস্তা দখল করে ভবন তৈরি করেছে। এ মুহূর্তে এখানে রাস্তা আছে মাত্র ৮ থেকে ৯ ফুট। এর ফলে এই সামান্য রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়। এইটুকু রাস্তা পার হতে দীর্ঘ সময় লেগে যায়। আমার কাছে এই এলাকার জনগণ এবং জনপ্রতিনিধিরা এসে অনুরোধ করেছে রাস্তা বড় করার জন্য। তাই আমরা আজ এখানে এসেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

নিজ উদ্যোগে সরে না গেলে উচ্ছেদ করা হবে : মেয়র আতিকুল

আপডেট টাইম : ০৭:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১