ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র‌্যাব ডিজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ইরফান সেলিমের মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়ৈছে। সেটি আদালত বুঝবে। আদালতের বিষয় নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে র‌্যাব। এসময় তিনি আরও বলেন, হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় অভিযানে যা পাওয়া গেছে তাই র‌্যাব মামলায় দেখিয়েছে এবং সেভাবেই মামলা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তাদের তদন্তে যা পেয়েছে তারা তাই দাখিল করেছে।

পরে অবশ্য একই স্থানে র‌্যাবের মিডিয়া পরিচালক আশিক বিল্লাহ সাংবাদিকদের বলেন, ইরফান সেলিমের বিরুদ্ধে র‌্যাবের অভিযোগ সত্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই র‌্যাব অভিযান চালিয়েছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেবে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র‌্যাব ডিজি

আপডেট টাইম : ০৩:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১