ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে প্রশংসা ওমানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাস্থ ওমান দূতাবাসের মিশন প্রধান তায়েব সেলিম আবদুল্লাহ আল আলাবি কক্সবাজার থেকে কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তরের জন্য বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেছেন তিনি এ স্থানটিকে বসবাসের অনুকূল এবং নিরাপদ বলে মনে করছেন।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার সরকারি বাসভবনে বিদায়ী সাক্ষাৎকালে এ প্রশংসা ব্যক্ত করেন।

কক্সবাজারে ১৬ হাজার অস্থায়ী বাড়ির নির্মাণ কাজ তদারকির জন্য বেশ কয়েকবার সেখানে তার সফরের উল্লেখ করে আলাবি বলেন, ভাসান চরের জীবনযাত্রার মান স্পষ্টতই বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের অনেক জায়গা থেকে ভালো হবে।

তিনি জীববৈচিত্রের ক্ষতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও কক্সবাজারে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নজিরবিহীন ভূমিকার প্রশংসা করেন।

তিনি কূটনৈতিক ও দাপ্তরিক পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা ছাড়ের বিষয়ে খসড়া চুক্তি প্রক্রিয়ার অগ্রগতির প্রশংসা করে বলেন, এটি স্বাক্ষরের জন্য প্রস্তুত হয়েছে এবং ওমানি পক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে চুক্তিটি স্বাক্ষরের জন্য দায়িত্ব অর্পণ করেছে।

আলাবি বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে তাকে সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য এবং গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করেন। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে প্রশংসা ওমানের

আপডেট টাইম : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১