ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাই জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, দুই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আফছারুল আমীন ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বাসায় বসে অনেক কষ্ট পাচ্ছে। তাদের কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হলে, শীতের কারণে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। এ কারণে আমরা সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসি।’ তিনি বলেন, ‘বর্তমানে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানুয়ারি মাস থেকে প্রস্তুতি শুরু করা হবে। দেখা যাক পরিস্থিতি কী হয়। তার ওপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ টেলিভিশন ও অনলাইন মাধ্যমে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। শিক্ষার্থীদের শিখন ফল অর্জনে প্রত্যেকটি স্কুলে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে। এতে ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার অগ্রগতিতে আমাদের সকল কাজ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা শিক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে। বৃত্তি কার্যক্রম ডিজিটালাইজড করাসহ যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর শরীর ও মনের দিক থেকে গড়ে তুলতে আমাদের সকল চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। তিনটি ধাপে বই বিতরণ কাজ শেষ করা হবে। পরে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩ সচিব ও অধীনস্থ দফতর ও সংস্থার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০