ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

জাতীয় প্রেসক্লাবের ভোট চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এস এম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দুইটি প্যানেল হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিচ্ছেন এ নির্বাচনে।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি প্রার্থী ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।

সবুজ-ইলিয়াস পরিষদের সভাপতি প্রার্থী ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচন করছেন।

সদস্য পদে লড়ছেন আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, মহিউদ্দিন সরকার, রহমান মুস্তাফিজ, রফিক আহমেদ মুফদি (আহমেদ মুফদি), রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা এবং সলিমউল্লাহ সেলিম।

সবুজ-ইলিয়াস পরিষদ সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করীম, যুগ্ম সম্পাদক পদে নাজমুল আহসান ও সৈয়দ আলী আসফার এবং কোষাধ্যক্ষ পদে সালাউদ্দিন আহমেদ বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা কামাল মজুমদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, শামসুল হক দুররানী, কামরুল হাসান দর্পণ, নূরুননবী রবি, জিয়াউদ্দিন সাইমুম, শাহনাজ বেগম পলি এবং মো. গোলাম কিবরিয়া।

স্বতন্ত্র হিসেবে সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বখতিয়ার রানা নির্বাচন করছেন।

স্বতন্ত্র হিসেবে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু দারদা যোবায়ের বিন হাবীব, কে এম শহীদুল হক, গাউসুল আজম বিপু, নির্মল চক্রবর্তী, নুরুননবী রবি, মো. ফেরদাউস মোবারক, শামসুদ্দিন আহমেদ চারু, শামীমা আক্তার দোলা ও সেবীকা রানী।

সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এ পদে প্রেসক্লাবের সদস্যরা ১০ প্রার্থীকে নির্বাচিত করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

জাতীয় প্রেসক্লাবের ভোট চলছে

আপডেট টাইম : ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০