ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লন্ডন থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে লন্ডন থেকে যারাই আসবেন, তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন বলে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঢাকার আশকোনার হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। এর পাশাপাশি কিছু হোটেলও ঠিক করা থাকবে। সিলেটেও স্থানীয়ভাবে ব্যবস্থা করা হবে। তিনি বলেন আজ রাতে একটি সভা আছে। সেখানেই একটি যৌক্তিক সময় দিয়ে এ বিষয় জানিয়ে দেওয়া হবে কবে থেকে তা কার্যকর হবে। এ ছাড়া ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত আজকের বৈঠকে কয়েকটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লন্ডন থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন

আপডেট টাইম : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০