ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

হজ ও ওমরা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন আইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ হজ ও ওমরা ব্যবস্থাপনায় নতুন আইন করতে যাচ্ছে সরকার। এই আইনে হজ ও ওমরা ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব থাকবে সরকারের ওপর।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এতদিন হজ ব্যবস্থাপনা চলত একটি নীতিমালার মাধ্যমে। নীতিমালার মাধ্যমে চলার কারণে অনেক সময় ব্যবস্থা নিতে অসুবিধা হত। আর ব্যবস্থা নিলে সংশ্লিষ্টরা হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসত।

নতুন আইনে হজ ও ওমরা ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত থাকবে বলে জানান সচিব।

তিনি বলেন, আইনের অধীনে নিবন্ধন ছাড়া কাউকে ওমরা বা হজে কেউ পাঠাতে পারবে না। এছাড়া হজের চুক্তি পর কেউ যদি সৌদিতে গিয়ে ঠকায় তাহলে আইন অনুযায়ী সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ।

এছাড়া হজ ও ওমরা এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলসহ জরিমানা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

বলেন, অনিয়মের জন্য পর পর দুই বছর ওয়ার্নিং দেওয়া হলে দুই বছরের জন্য লাইসেন্স বাতিল হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

হজ ও ওমরা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন আইন

আপডেট টাইম : ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০