ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

২০ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণে সক্ষম ফায়ার সার্ভিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের ফায়ার সার্ভিসগুলো ২০ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণে সক্ষম। খুব শিগগিরই এ সুবিধা ২২ তলায় উন্নীত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় আট বিভাগে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে ফায়ার সার্ভিসগুলো।

প্রসঙ্গত, ২০২১ সালের মধ্যে নতুন ১২৯টি ফায়ার স্টেশন স্থাপনের অংশ হিসেবে আট বিভাগে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হচ্ছে। আট বিভাগে ২০টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এর মধ্যে পাবনায় দুটি, মানিকগঞ্জে একটি, বগুড়ায় দুটি, চট্টগ্রামে একটি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এছাড়া শরীয়তপুর, গোপালগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে।

এর আগে নভেম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, দেশজুড়ে ৪৩৬টি ফায়ার স্টেশন আছে। ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এগুলো স্থাপিত হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি।

এছাড়া আরও ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু ফায়ার একাডেমি স্থাপনের কাজ চলছে। এটি চালু হলে আমাদের কর্মীদের দেশেই উন্নত প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

২০ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণে সক্ষম ফায়ার সার্ভিস

আপডেট টাইম : ১২:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০