ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

টিকটক স্টার’ বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরে ‘টিকটক স্টার’ বানানোর প্রলোভনে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে ওই কিশোরীর পরিবার। এর পরই বিকালে ঢাকা থেকে শিশির ও জুনায়েদ নামে দুই তরুণকে গ্রেফতার করা হয়।

স্বজনদের বরাত দিয়ে টঙ্গী থানার এসআই জিয়া বলেন, ওই কিশোরীর বাড়ি গাজীপুরে। ২৩ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় সে। ২৪ ডিসেম্বর টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। শনিবার অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রীর মোবাইলে টিকটক বানানোর শখ। সেখান থেকে ফেসবুকে কয়েকজন টিকটক বন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। কিশোরীটিকে টিকটক স্টার বানানো হবে এমন কথা বলে বাড়ি থেকে বের করে নেয় ওই বন্ধুরা। এর পর তাকে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করা হয়। সেখানে টানা তিন দিন আটকে রেখে চালায় পাশবিক নির্যাতন।

এসআই জিয়া আরও বলেন, মেয়েটিকে টিকটক স্টার বানানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় ঢাকার গেণ্ডারিয়ায়। সেখানে একটি কক্ষে আটকে রেখে শিশির, শাওন, জুনায়েদসহ অজ্ঞাতনামা আরও একজন তাকে ধর্ষণ করে। মেয়েটির দেয়া তথ্যানুযায়ী, শিশির ও জুনায়েদকে ঢাকার ওয়ারী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

টিকটক স্টার’ বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

আপডেট টাইম : ১০:১৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০