ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় প্রাণ গেলো আরও ৩০ জনের, শনাক্ত ৮৩৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪২৮ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৮ হাজার ৯৯ জনের।

শনিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৭ জন, খুলনায় ১ জন, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ২১ জন রয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় প্রাণ গেলো আরও ৩০ জনের, শনাক্ত ৮৩৪

আপডেট টাইম : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০