ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

করোনার অর্থনৈতিক ধাক্কা কাটাতে বেড়েছে কৃষি ঋণ বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির ফলে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে সম্প্রসারণমূলক আর্থিক নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সরকারের এ প্রচেষ্টার ফলে বেড়েছে কৃষি ঋণ বিতরণ।

চলতি ২০২০-২০২১ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৫৯ শতাংশ বেড়েছে, যা ৬৩০ কোটি ৭৬ লাখ টাকার বেশি। তবে চলতি অর্থবছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার তুলনায় এই বিতরণের পরিমাণ বেশ কম।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৮ হাজার ৯৩৫ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করেছে। আগের বছরের একই সময়ে কৃষি ঋণ বিতরণ করা হয়েছিল ৮ হাজার ৩০৫ কোটি টাকা।

২০২০-২১ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক ২৬ হাজার ২৯২ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল। সেই বিবেচনায় ব্যাংকগুলোর গড়ে ২ হাজার ১৯১ কোটি টাকা বিতরণ করার কথা। কিন্তু ব্যাংকগুলো কৃষকদের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮.৪৩ শতাংশ কম বিতরণ করেছে।

ঋণ বিতরণের পরিমাণ প্রথম দুই মাস খুবই ভালো ছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। ঋণ বিতরণের প্রবৃদ্ধির হার ধীরে ধীরে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে কমেছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, প্রথমবারের মতো ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকগুলো ২৪ হাজার ১২৪ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে কৃষি ঋণ বিতরণ করতে ব্যাংকগুলোতে কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দেশের কর্মশক্তির ৪০ শতাংশের বেশি বর্তমানে সরাসরি কৃষি কাজের সঙ্গে জড়িত। কৃষিখাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে কৃষি প্রধান অর্থনীতিকে প্রাণবন্ত করতে কৃষি ঋণ বিতরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে চলতি বছরের ২৩  জুলাই একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে কৃষকদের ঋণ প্রদানের ক্ষেত্রে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমানোর নির্দেশনা দেয়া হয়েছিল। কারণ এনজিওর কাছ থেকে ঋণ নিতে কৃষককে ২০ শতাংশেরও বেশি সুদ দিতে হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার অর্থনৈতিক ধাক্কা কাটাতে বেড়েছে কৃষি ঋণ বিতরণ

আপডেট টাইম : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০